Posts

Kinds of sentences | বাক্যের প্রকারভেদ

💠 Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? ⭕দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে  sentence  বা বাক্য বলা যাবে। অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।  Look at the examples very carefully: Shina eats pizza. In this sentence,  Shina  is the subject,  eat  is a verb and  pizza  is an object. Rahim loves to travel. Here , Rahim  is the subject , loves  is the verb and  travel  is an object or complement. Similarly, They play football. এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা। যেমনঃ Rahim loves to travel কে যদি আমরা Order maintain না করে লিখি তাহলে To travel loves Rahim. এখানে সম্পূর্ণ ভাবে মনের কোন অর্থ প্রকাশ পায় না। তাই এটা কোন ...

দীর্ঘস্বর

      যেসব স্বরধ্বনি উচ্চরণে অধিক সময় লাগে, তাকে দীর্ঘস্বর বলে। আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ- এই সাতটি স্বর হলো দীর্ঘস্বর।

হ্রস্বস্বর

অল্প সময়ে যেসব স্বরধ্বনি উচ্চারন করা যায়, তাকে হ্রস্বস্বর বলে। অ, ই, উ, ঋ- এই চারটি হলো হ্রস্বস্বর।

স্বরধ্বনি | vowel sound

     উচ্চারনের সময় ফুসফুস-তাড়িত বাতাস যদি মুখ বিবরের কোথাও বাধা না পায় তাকে স্বরধ্বনি বলে। স্বরবর্ণঃ স্বরধ্বনির লিখিত সাংকেতিক চিহ্ন বা প্রতীককে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ- ১১ টি। কারঃ  স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার।

বাক্যতত্ত্ব বা পদক্রম | Syntax

বাক্যের গঠন-পদ্ধতি, শব্দের ক্রম, পদের রূপ-পরিবর্তন, কারক ও বিভক্তি, বাচ্য, উক্তি, যতি বা বিরামচিহ্ন।  এসমস্ত বিষয় সমূহ বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচনা করা হয়।

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব | Morphology

এক বা একাধিক ধ্বনির সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দ বা শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ/ রূপমূল (Morpheme)। যেমন- ★ বালকগণ গল্প করিতেছে। -------> এখানে, শব্দ = ৩ টি ★ বালক + গণ গল্প কর্ ইতেছে। ------> রূপমূল = ৫ টি সমাস, উপসর্গ, প্রত্যয়, বচন, পদাশ্রিত নির্দেশক এগুলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়।

ধ্বনিতত্ত্ব | Phonology

ধ্বনি ও বর্ণ সম্পর্কিত বিষয়। যেমন- ধ্বনির উচ্চারন- পদ্ধতি ও উচ্চারন- স্থান, ধ্বনি-পরিবর্তন, ণত্ত্ব ও ষত্ত্ব বিধান, সন্ধি।